জামালপুরে সেটেলমেন্ট কার্যালয় চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরে গতকাল রোববার থেকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নবসৃষ্ট জোনাল সেটেলমেন্ট কার্যালয় চালু হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়-সংলগ্ন স্থানে জামালপুর ও শেরপুর জেলা নিয়ে গঠিত নতুন এই জোনাল সেটেলমেন্ট কার্যালয় গঠন করা হয়েছে।ভূমিমন্ত্রী মো. রেজাউল করিম হীরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল রোববার সকালে জেলার নতুন এই সরকারি দপ্তরের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মো. রেজাউল করিম হীরা বলেন, বর্তমান সরকার ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি তৈরির কার্যক্রম হাতে নিয়েছে। এই কার্যক্রম বাস্তবায়িত হলে জেলা ও উপজেলায় মৌজার যেকোনো প্লটের সর্বশেষ হালনাগাদ রেকর্ড ও নকশা-সংক্রান্ত তথ্য স্বল্প সময়ে জানা যাবে। জেলা প্রশাসক সিরাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল মান্নান, যুগ্ম সচিব ও জোনাল সেটেলমেন্ট অফিসার সাইদুর রহমান খান প্রমুখ।