জামালপুরে স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক খন্দকার আল-আমিনের ১৬তম মৃত্যুবাষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রোববার রাত সাড়ে নয়টার দিকে জামালপুর জেলা প্রেসক্লাবের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। খন্দকার আল-আমিন ঢাকার দৈনিক শক্তি পত্রিকার মফস্বল বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি ডেইলি অবজারভার-এর জামালপুর প্রতিনিধিও ছিল। তিনি জামালপুর শহরের পাথালিয়া এলাকার বাসিন্দা ছিলেন। স্মরণসভায় আল-আমিনের বাবা খন্দকার আবদুস ছামাদ, দৈনিক যুগান্তর-এর জেলা প্রতিনিধি সুশান্ত কানু প্রমুখ উপস্থিত ছিলেন।