জামালপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় শাহীন মিয়া (১৮) নামের এক কলেজছাত্র নিহত ও তাঁর দুই বন্ধু আহত হয়েছেন। গত সোমবার রাতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের তিতপল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
শাহীন মিয়া জামালপুর সদর উপজেলার দিগপাইত ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি সদর উপজেলার দিগপাইত এলাকার মুকুল মিয়ার ছেলে।
পুলিশ সূত্র জানায়, শাহীন মিয়া গত সোমবার রাত সাতটার দিকে জামালপুর শহর থেকে মোটরসাইকেলে তিন বন্ধুকে নিয়ে নিজ বাড়ি দিগপাইতে ফিরছিলেন। আটটার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের তিতপল্লা বাসস্ট্যান্ড এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।