জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর সদরের ঘোড়াধাপ এলাকায় জামালপুর-ময়মনসিংহ সড়কে এক দুর্ঘটনায় গোলাপ হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
গোলাপ হোসেনের বাড়ি উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের চিথলিয়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোলাপ হোসেন সদর উপজেলার গোপালপুর বাজার থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় নিজ গ্রামে যাচ্ছিলেন। ঘোড়াধাপ বাজার এলাকায় পৌঁছালে তাঁর গলায় থাকা চাদর অটোরিকশার চাকার সঙ্গে জড়িয়ে যায়। এতে রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত পেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
জামালপুরের নরুন্দি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।