জামালপুরের আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামালপুরের আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি গতকাল বুধবার শেষ হয়েছে। এ বিষয়ে ২৬ অক্টোবর আদেশের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন।
ওই আটজন হলেন শামসুল আলম, এস এম ইউসুফ আলী, আশরাফ হোসেন, শরীফ আহমেদ, আবদুল হান্নান, আবদুল বারী, মো. হারুন ও আবুল কাসেম। তাঁদের মধ্যে শামসুল আলম ও ইউসুফ আলী কারাগারে আছেন। বাকি ছয়জন পলাতক।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন কৌঁসুলি তুরিন আফরোজ ও তাপস কান্তি বল। আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী এ ওয়াই এম মশিউজ্জামান, আবদুস সোবহান তরফদার, এম এইচ তামিম ও কুতুবউদ্দিন আহমেদ।
ওই আটজনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন, লুটপাট ও লাশ গুমের পাঁচটি অভিযোগ এনেছে রাষ্ট্রপক্ষ।