জামালপুরের সাত জয়িতাকে সম্মাননা
উন্নয়ন ও ক্ষমতায়নে নারী সমাজের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং তৃণমূল পর্যায়ের সফল নারীদের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করতে গতকাল মঙ্গলবার জামালপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলার সাত জয়িতাকে সম্মাননা দেওয়া হয়েছে।
পাঁচ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী লায়ন মেহেরুন নাহার, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে ঝর্ণা বেগম, সফল জননী বেগম সুরাইয়া ফারুকী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোগে জীবন শুরু করা নারী মমতা রানী সাহা ও কণিকা আক্তার, সমাজ উন্নয়নে অবদান রাখায় সমসাদ আরা বেগম ও মাবিয়া বেগম।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জামালপুর মহিলাবিষয়ক অধিদপ্তর ও জেলা প্রশাসন ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় ওই সমঞ্চাননা দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান, সিভিল সার্জন হাফিজুর রহমান, শ্রেষ্ঠ জয়িতা বেগম সুরাইয়া ফারুকী ও লায়ন মেহেরুন নাহার।