জামায়াত আজ প্রতিবাদ কর্মসূচি দিয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যা মামলায় দলের ১১০ নেতা-কর্মীর বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র মিথ্যা দাবি করে আজ বৃহস্পতিবার সারা দেশে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান গতকাল বুধবার এক বিবৃতিতে এ কর্মসূচি দেন।