জামায়াত আজ 'শান্তিপূর্ণ বিক্ষোভ' কর্মসূচি দিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে আজ বৃহস্পতিবার ‘শান্তিপূর্ণ বিক্ষোভ’ কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী। ‘দলের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর কমিটির সহকারী সেক্রেটারি শফিকুল ইসলামসহ গ্রেপ্তার করা নেতা-কর্মীদের রিমান্ডে নির্যাতন চালানোর’ প্রতিবাদে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান গতকাল বুধবার এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন। বিবৃতিতে বলা হয়, জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তারের পর তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া এবং রিমান্ডের নামে নির্যাতন চালিয়ে অসুস্থ ও পঙ্গু করে দেওয়া সরকারের একটি বদভ্যাসে পরিণত হয়েছে।