জামায়াত ও ছাত্রদলের হামলায় যুবলীগ নেতা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জামায়াত ও ছাত্রদলের সমর্থকদের হামলায় যুবলীগের এক নেতা আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার টিকিকাটা ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। আহতের নাম আনোয়ার মৃধা (২৬)। তিনি উপজেলার টিকিকাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে হরতালবিরোধী মিছিল ও দলীয় কর্মসূচিতে অংশ নেন আনোয়ার। রাত ১০টার দিকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন তিনি। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওই রাতেই চিকিৎসকের পরামর্শে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আনোয়র মৃধা বলেন, ‘জামায়াতের সমর্থক হারুন মৃধা ও তাঁর ছেলে ছাত্রদলের কর্মী কাওসার মৃধা আমার মাথা ও শরীরে ইট ও রিকশার চেইন দিয়ে আঘাত করেন। রাজনৈতিক বিরোধের জের ধরে তাঁরা প্রতিশোধ নিতে এ হামলা চালিয়েছেন।’হারুন মৃধা আনোয়ারের ওপর হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেন। কাউসারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।