জামায়াত ও বিএনপির দুই নেতার বিরুদ্ধে খুলনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারবিরোধী বক্তব্য ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ব্যক্তিদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে খুলনায় মামলা হয়েছে। খুলনার মুখ্য মহানগর হাকিমের আদালতে গত রোববার অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) এম এম সাজ্জাদ আলী এ মামলা করেন।মুখ্য মহানগর হাকিম মো. বারেকুজ্জামান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগটি এজাহার হিসেবে নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।এ ছাড়া খুলনার দীঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম বাদী হয়ে একই অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে গতকাল দীঘলিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।