জামায়াত ও শিবিরের সাত কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের পৌর সদরের আমিরাবাদ এলাকা থেকে গত সোমবার রাতভর অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের সাত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন: নিজাম উদ্দীন (৩২), গফুর ইসলাম (২৮), আরিফ হোসেন (১৮), মো. ফারুক (২০), সাইফুল ইসলাম (২২), মো. শাহাদাত হোসেন (১৮) ও মোহামঞ্চদ আলী (৩৬)। তাঁদের থানায় নেওয়ার সময় দলের নেতা-কর্মীরা বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে শতাধিক রাবার বুলেট ছোড়ে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম বদিউজ্জামান প্রথম আলোকে বলেন, গাড়ি পোড়ানো ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ সীতাকুণ্ডের পৌর সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। রাতে এ খবর ছড়িয়ে পড়লে তাঁরা সংগঠিত হয়ে পুলিশের ওপর আক্রমণ চালান। জবাবে পুলিশও রাবার বুলেট ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে। এদিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ ঘরবাড়ি, আসবাব ভাঙচুর এবং ঘরের বিভিন্ন জিনিসপত্র তছনছ করে বলে দাবি উপজেলা জামায়াতের।