প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৩ সালে জামায়াতের হরতাল পালনকালে বিশ্বনাথ উপজেলায় পল্লী বিদ্যুৎ কার্যালয়ে হামলার মামলার রায়ে ৫১ আসামিকে খালাস দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার সিলেটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম (দ্রুত বিচার) মো. নজরুল ইসলাম এ রায় দেন।
খালাস পাওয়া ব্যক্তিদের মধ্যে বিশ্বনাথ উপজেলা জামায়াতের নায়েবে আমির নিজামউদ্দিন সিদ্দিকী, সেক্রেটারি আখতার ফারুক, জামায়াতের শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট জেলা দক্ষিণের সভাপতি ফখরুল ইসলাম খান, বিশ্বনাথের রামপাশা ইউনিয়ন জামায়াতের সভাপতি আবদুল মজিদ, জয়কলস ইউপির সাবেক সভাপতি মতিউর রহমান, বর্তমান সভাপতি আবদুল কাদিরসহ জামায়াত-শিবিরের ৪৫ জন কর্মীও আছেন।
আদালতের এপিপি খোকন কুমার দত্ত সব আসামির খালাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।