জামায়াত কর্মী সন্দেহে ছয়জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর কর্মী সন্দেহে গুলশান এলাকা থেকে গতকাল শুক্রবার দুপুরে ছয়জনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন: সালেহ আহমেদ, হেদায়েত উল্লাহ, এ কে এম মুস্তাফিজুর রহমান, কবীর আহমেদ, ছগির আহমেদ ও ফখরুদ্দিন।গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, দুপুরে গুলশান ১ নম্বরের ৯ নম্বর সড়কের একটি বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।