জামায়াত জোটে আছে, থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামী ১৮-দলীয় জোটের সঙ্গে আছে, থাকবে। গতকাল শুক্রবার নীলফামারী শহরের পৌর মার্কেটে দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের ১৮-দলীয় জোট আছে। ২০ জানুয়ারি রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত সমাবেশটি ছিল বিএনপির। এটা বিএনপির নিজস্ব কর্মসূচি। সে কারণে জামায়াত যায়নি। তারা ১৮-দলীয় জোটে আছে, থাকবে।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ভোটের নামে সরকারি সন্ত্রাস হয়েছে। র‌্যাব-পুলিশ-বিজিবি দিয়ে সন্ত্রাস সৃষ্টি করা হয়েছে। মানুষ ভোট বর্জন করেছে। তারা এ প্রহসনের নির্বাচন মেনে নেয়নি।’