জামায়াত না ছাড়লে খালেদা হুমকি হয়ে থাকবেন: তথ্যমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যদি জামায়াতের সঙ্গ ত্যাগ না করেন এবং চলমান সহিংস আন্দোলনের পক্ষে সাফাই করেন, তাহলে তিনি দেশের জন্য হুমকি হয়ে থাকবেন।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘খালেদা জিয়া যে আন্দোলনের পক্ষে কথা বলছেন, তাতে আমাদের মনে হয়েছে, উনি তাঁর অবস্থান বদল করেননি।’
আগের দিন সংবাদ সম্মেলন করে খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের জবাব দিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তথ্যমন্ত্রী।