জামায়াত নিষিদ্ধ করা সময়ের ব্যাপার: তোফায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা সময়ের ব্যাপার বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সচিবালয়ে গতকাল বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তোফায়েল আহমেদ বলেন, যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের নেতাদের বিচার হয়েছে এবং হচ্ছে। ওই রায়েই যুদ্ধাপরাধী এবং মানবতাবিরোধী সংগঠন হিসেবে জামায়াতের বিচারের কথা বলা হয়েছে। এটা এখন সময়ের ব্যাপার। এটার একটা প্রক্রিয়া আছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের দুটি বড় অর্জন হচ্ছে বঙ্গবন্ধু হত্যার বিচার ও যুদ্ধাপরাধীদের ন্যায়সংগত বিচার সম্পন্ন করা। অনেক বাধাবিপত্তির পরও এ দুটি বিচার সম্পন্ন হয়েছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ায় এই কঠিন কাজটা করা সম্ভব হয়েছে। আলবদর বাহিনীর প্রধান এই দেশে মন্ত্রী হবেন—এটা কি এই দেশের কেউ ভাবতে পেরেছিলেন!
বাণিজ্যমন্ত্রী বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়ে জাতীয় পতাকাকে কলঙ্কিত করেছেন
এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করছেন।
এক প্রেশ্নর আছে কি না, জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, কোনো প্রশ্ন আসেনি। জনগণের আদালত সবচেয়ে বড় আদালত। জনগণের আদালত রায় দিয়েছে যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের বিপক্ষে। আরেক প্রশ্নে তিনি বলেন, ইতিমধ্যে বিভিন্ন নামে নাশকতা সৃষ্টির চেষ্টা করছে জামায়াত। পত্রপত্রিকায় যত জঙ্গি সংগঠন দেখা যায়, এগুলোর মূলে রয়েছে জামায়াত। বিএনপির লোকও আছে।