জামায়াত নিষিদ্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বিচার কার্যকর ও জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের দাবির মধ্য দিয়ে সারা দেশে মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। রোববার দিবাগত রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ ও তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়। দিবসটি উপলক্ষে নানা স্থানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গণজাগরণ মঞ্চ বিকেল চারটা ৩১ মিনিটে জাতীয় সংগীত গেয়ে বিজয় দিবস উদ্যাপন করে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও স্থানীয় প্রতিনিধিদের পাঠানো খবর:

বরিশাল: সূর্যোদয়ের পরপরই মুক্তিযুদ্ধে শহীদদের সঞ্চৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সকাল আটটায় নগরের বঙ্গবন্ধু উদ্যানে শিশু-কিশোরদের কুচকাওয়াজ হয়। আওয়ামী লীগ ও বিএনপি পৃথক শোভাযাত্রা বের করে। বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা, আবৃত্তি, সংগীতানুষ্ঠান, নৃত্য ও নাটক পরিবেশন করে। একই সময় অশ্বিনী কুমার হলে জেলা প্রশাসন ও শিশু একাডেমীর আলোচনা-সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সকালে প্রথম আলো বন্ধুসভা নগরে পতাকা মিছিল বের করে। সকাল নয়টায় আঞ্চলিক কার্যালয়ে বিজয় পতাকা দেয়াল পত্রিকার উদ্বোধন ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র পিতা প্রদর্শন করা হয়।
খুলনা: প্রথম প্রহরে মুক্তিযোদ্ধা সংসদ, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিএনপি, আওয়ামী লীগ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষসহ বিভিন্ন দল, সংগঠন ও সংস্থা গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে।
যশোর: সকালে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শহরের খুলনা বাসস্ট্যান্ড মোড়ের বিজয়স্তম্ভে ফুল দেন। বিজয়স্তম্ভে দাঁড়িয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর শাখার কর্মীরা মৌলবাদ রোখার শপথ নেয়।
পিরোজপুর: শহরের বলেশ্বর ঘাট শহীদ সঞ্চৃতিস্তম্ভে প্রশাসনসহ বিভিন্ন দল, সংস্থা ও সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। সকাল নয়টায় জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। পিরোজপুর পৌরসভার উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। বিকেলে মহিলা ক্লাবে এবং সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ: প্রথম প্রহরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সকালে সর্বস্তরের জনতা শহরের শেখ কামাল স্টেডিয়ামের পাশে নির্মিত মুক্তিযোদ্ধা সঞ্চৃতিফলকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
নড়াইল: মুক্তিযুদ্ধ সঞ্চৃতিস্তম্ভ ও বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। শিল্পকলা একাডেমী মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সমঞ্চাননা দেওয়া হয়।
মেহেরপুর: সকালে সঞ্চৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। পরে জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ হয়।
বাগেরহাট: সকালে দশানী সঞ্চৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জেলার অন্যান্য উপজেলায়ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদ্যাপিত হয়।
ফরিদপুর: সকালে শহরের গোয়ালচামট এলাকায় সঞ্চৃতিফলকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে সেখান থেকে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা ও গণকবর জিয়ারত করা হয়। প্রথম আলো বন্ধুসভা সকালে শোভাযাত্রা, পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করে।
রাজবাড়ী: সকালে শহীদ মুক্তিযোদ্ধা সঞ্চৃতিফলক, আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং শহীদ মুক্তিযোদ্ধা সঞ্চৃতিফলকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
মাগুরা: ভোরে শহরের নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা সঞ্চৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও স্টেডিয়ামে কুচকাওয়াজ হয়। পরে একই স্থানে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
পটুয়াখালী: সকালে সঞ্চৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ ও মরহুম আবুল কাশেম স্টেডিয়ামে কুচকাওয়াজ হয়। পরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরে শোভাযাত্রা বের করা হয়।