প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবার মাথায় স্লোগান লেখা লাল কাপড় বাঁধা। হাতে হাতে পতাকা। স্লোগান দিয়ে মানবতাবিরোধী অপরাধীদের রুখে দাঁড়ানোর প্রত্যয় জানানো হচ্ছে। মিছিলের মধ্যভাগে বহন করা হচ্ছে লাল-সবুজের বিশাল পতাকা। মানবতাবিরোধী অপরাধীদের দল জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে গতকাল সোমবার বিকেলে এই পতাকা মিছিলের আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট।মিছিল শুরুর আগে শাহবাগ গিয়ে পথনাটক মঞ্চস্থ করে নাট্যসংগঠন প্রাঙ্গণেমোর। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি প্রাঙ্গণ থেকে বের হয়ে জাতীয় প্রেসক্লাব ও পল্টন মোড় ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। টিএসসিতে মিছিলের উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ।তিনি জামায়াত-শিবির সৃষ্ট সহিংসতা ও সাম্প্রদায়িক হামলা রুখে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।