জামায়াত নেতা আজহার আবার গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম আবার গ্রেপ্তার হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত পৌণে আটটায় কারাগারের প্রধান ফটক থেকে মহানগর গোয়েন্দা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।আজহারের আইনজীবী প্রথম আলোকে বলেন, ডিবি পুলিশের একটি দল সাদা মাইক্রোবাসে তাঁকে তুলে নিয়ে যায়। জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক ডিবি পুলিশের একজন কর্মকর্তা গ্রেপ্তারের কথা নিশ্চিত করেন।