জামায়াত নেতা আতাউর গ্রপ্তোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কল্যাণপুর থেকে গতকাল মঙ্গলবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও রাজশাহী মহানগর শাখার আমির আতাউর রহমানসহ দুজনকে বোমা, ককটেলসহ গ্রপ্তোর করেছে র‌্যাব আতাউরকে গ্রপ্তোরের প্রতিবাদে আজ বুধবার রাজশাহী বিভাগের আট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত।র‌্যাপি অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যা) সূত্র জানায়, জামায়াতের নেতা আতাউর রহমান সহযোগী জুয়েলকে নিয়ে রাজশাহী থেকে বিকেল পেৌনে পঁাচটায় কল্যাণপুরে বাস থেকে নামেন। র‌্যা-৪-এর একটি দল তঁাদের ব্যাগ থেকে ককটেল, বোমা ও বিস্ফোরক তৈরির উপকরণ উদ্ধার করে। পরে তঁাদের র‌্যা-৪-এর পাইকপাড়ার কার্যালয়ে নেওয়া হয়।র‌্যা-৪-এর পরিচালক কিসমত হায়াত প্রথম আলোকে বলেন, ওই দুজনের কাছ থেকে ২০টি বোমা, ককটেল ও বিস্ফোরক তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মিরপুর থানায় মামলা করা হবে।আজ রাজশাহীতে হরতাল আহ্বান: গতকাল রাজশাহী মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মোহাম্মাদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো অভিযোগ ছাড়াই আতাউর রহমানকে গ্রপ্তোরের প্রতিবাদে রাজশাহী বিভাগের সব জেলা আমিরের সদ্ধিানে্তর আলোকে বুধবার (আজ) বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হলো।এদিকে রাত সাড়ে সাতটার দিকে রাজশাহী নগরে সিটি কলেজের সামনে রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে মিছিল বের করেন জামায়াত-শিবিরের কর্মীরা। তঁারা মিছিল নিয়ে সোনাদিঘীর মোড়ে গিয়ে তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটান। পুলিশ ধাওয়া দিয়ে তঁাদের ছত্রভঙ্গ করে দেয়। প্রায় একই সময়ে তালাইমারী এলাকায় জামায়াত-শিবির মিছিল বের করে একটি ট্রাক ও একটি অটোরিকশা ভাঙচুর করে।