বাগেরহাটের কচুয়া উপজেলায় একটি দুর্গামন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে গোপালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি রফিকুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ৷ গতকাল শুক্রবার ভোরে গোপালপুরের ফুলতলা গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়৷
রফিকুল গোপালপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য৷ গতকাল দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়৷
জামায়াতের জেলা সেক্রেটাির শেখ আবদুল ওয়াদুদ প্রথম আলোর কাছে দািব করেন, গোপালপুরের একটি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে সেই নির্বাচনে রফিকুল ইসলাম সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেন৷ ওই নির্বাচনে যাতে তিনি অংশ নিতে না পারেন, সেজন্য স্থানীয় একটি প্রভাবশালী মহল একটি মিথ্যা মামলায় পুলিশকে দিয়ে গ্রেপ্তার করিয়েছে৷
অভিযোগ অস্বীকার করে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, গত ২০ জানুয়াির রাতে উপজেলার গজালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জোবাই গ্রামের শৈলেন্দ্রনাথ মণ্ডলের পারিবারিক দুর্গামন্দিরে দুর্বৃত্তরা আগুন দেয়৷ ওই ঘটনায় করা মামলায় জড়িত সন্দেহে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে৷