জামায়াত নেতা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও খুলনা দক্ষিণ সাংগঠনিক জেলা জামায়াতের আমির মাওলানা অ খ ম তমিজউদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে। বাস পোড়ানোর মামলায় গতকাল বুধবার তিনি উপজেলা বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারিক হাকিম মো. জাহিদুল ইসলাম আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কয়রা থানার ওসি শমসের আলী বলেন, পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।