জামায়াত নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের জিয়ানগর উপজেলার পত্তাশী ইউনিয়ন জামায়াতের সভাপতি আলতাফ হোসেন শেখকে (৫০) গত শনিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা এবং উপজেলার বালিপাড়া ইউনিয়নের চর বলেশ্বর গ্রামের স্বপন শীলকে হত্যার অভিযোগে মামলাসহ বিভিন্ন অভিযোগে মোট সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের সময় একটি গাড়ি পোড়ানো মামলায় আলতাফকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল রোববার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।