জামায়াত নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর এলাকা থেকে জামায়াতের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া নেতা হলেন চট্টগ্রামের ডবলমুরিং থানা জামায়াত ইসলামীর আমির ফারুক আজম। নাশকতার পরিকল্পনা করার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। সীতাকুণ্ড থানার ওসি নুর মোহাম্মদ বলেন, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সলিমপুরে জামায়াতের এক কর্মীর বাড়িতে একদল নেতা-কর্মী নাশকতার পরিকল্পনা করছিল বলে অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালানো হয়।