জামায়াত নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়ন জামায়াতের আমিরকে গ্রেপ্তারের প্রতিবাদে কেরানীহাট-বান্দরবান সড়ক অবরোধ করে জামায়াত-শিবির। গতকাল সোমবার বিকেলে এই অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে বিজিবি ও পুলিশ এসে অবরোধ তুলে দেয়।পুলিশ গতকাল বিকেলে বাজালিয়া ইউনিয়নের হলুদিয়া থেকে ইউনিয়ন জামায়াতের আমির সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে। এ খবর পেয়ে জামায়াতের কর্মীরা কেরানীহাট-বান্দরবান সড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন।