প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় গত মঙ্গলবার রাতে জামায়াতে ইসলামীর দুজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন উপজেলার চরলরেন্স ইউনিয়নের জামায়াতের নায়েবে আমির মো. তৌহিদ (৩৮) ও জামায়াতের কর্মী নিজাম উদ্দিন। কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, হরতাল-অবরোধে রাস্তা ও গাছ কাটার অভিযোগে তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।