জামায়াত নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে নাশকতামূলক কর্মকাণ্ড ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টার অভিযোগে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আইনজীবী শেখ আবদুল ওয়াদুদকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে বাগেরহাট শহরের খারদ্বার এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। জেলা জামায়াতের আমির মশিউর রহমান বলেন, বাগেরহাটে সরকারবিরোধী আন্দোলনকে দমিয়ে রাখতে পুলিশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করছে। এরই অংশ হিসেবে পুলিশ শেখ আবদুল ওয়াদুদকে তাঁর আদালতপাড়ার চেম্বার থেকে গ্রেপ্তার করে।