জামায়াত নেতা জাফর সাদেকের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের দক্ষিণ জেলা জামায়াতের আমির জাফর সাদেককে পৃথক দুটি মামলায় মোট তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এস এম মাসুদ পারভেজ এই রিমান্ড মঞ্জুর করেন।চট্টগ্রাম জেলা আদালতের পুলিশ পরিদর্শক অনু মং মারমা প্রথম আলোকে বলেন, ‘দুটি মামলায় পুলিশ ১০ দিন করে রিমান্ডের আবেদন করেছিল। আদালত একটি মামলায় দুই দিন এবং অন্যটিতে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। একই সঙ্গে আদালত আরও ছয় আসামিকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন।’ গত ২৫ এপ্রিল নগরের মেহেদীবাগ এলাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে জাফর সাদেককে গ্রেপ্তার করে পুলিশ। দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন স্থানে নাশকতা পরিকল্পনার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়।