জামায়াত নেতা তাহের গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে গতকাল বুধবার সন্ধ্যায় খিলগাঁওয়ে এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।র‌্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান বলেন, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে তাহেরকে গ্রেপ্তার করা হয়েছে।সাবেক সাংসদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য। র‌্যাব তাঁকে আগে থেকেই খুঁজছিল। গতকাল সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর খিলগাঁওয়ে তাঁর এক আত্মীয়ের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৩-এর পরিচালক আনিসুর রহমান।