জামায়াত নেতা, তিন ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াতে ইসলামীর নেতাসহ তিনটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বেলা ১২টার দিকে শহরের মহিষাকুন্ডু এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কোটচাঁদপুরের বলুহর ইউপি চেয়ারম্যান শাহ আলম, দোড়া ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক ও সাবদারপুর ইউপি চেয়ারম্যান আজগার আলী। তাঁরা উপজেলা জামায়াতের শুরা সদস্য।
ডিবি পুলিশের ওসি মো. সলেমান হোসেন বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডের কোনো পরিকল্পনা থাকতে পারে সন্দেহে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।