জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে গতকাল সোমবার গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর গুলশান থেকে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে গ্রেপ্তার করে।গোলাম পরওয়ার রাজধানীতে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের গণমিছিলে অংশ নেন। বাসায় ফেরার পথে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে দলীয় সূত্র জানায়।গোলাম পরওয়ারকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার খন্দকার লুৎফুল কবীর। পুলিশের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, গোলাম পরওয়ারকে ৫ নভেম্বর মতিঝিলে যানবাহন ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।জামায়াত ও শিবির পৃথক বিবৃতিতে গোলাম পরওয়ারকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে।ঢাকাসহ বিভিন্ন স্থানে ৭৪ নেতা-কর্মী গ্রেপ্তার: ঢাকার আগারগাঁও ও তেজগাঁও এলাকা থেকে গত রোববার ইসলামী ছাত্রশিবিরের ২৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া রোববার ও গতকাল সোমবার কিশোরগঞ্জ, বরিশাল, কুষ্টিয়া, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন স্থান থেকে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের আরও ৫১ নেতা-কর্মীকে গ্রেপ্তার ও আটক করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম বলেন, তথ্যপ্রমাণের ভিত্তিতেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, ৫ ও ৬ নভেম্বর ঢাকাসহ সারা দেশে এবং ১০ নভেম্বর আগারগাঁওয়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা হামলা ও ভাঙচুর করেন।