জামায়াত নেতা রফিকুল আরও দুুই দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের ঘটনায় করা একটি মামলায় জামায়াতে ইসলামীর মহানগর আমির রফিকুল ইসলামের আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার মহানগর হাকিম নজরুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন।এর আগে একই মামলায় রফিকুল ইসলামকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ড শেষে গতকাল শাহবাগ থানা রফিকুল ইসলামকে আদালতে হাজির করে তাঁকে আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে রফিকুল ইসলামকে রমনা থানার একটি মামলায় ছয় দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।