জামায়াত নেতা শাহজাহান চৌধুরী আরও একটি মামলায় গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীকে গত বছরের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। একে একে ছয়টি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর চট্টগ্রামের কোতোয়ালি থানার পুলিশ গতকাল আবার তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখায়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত বছরের জুনে বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে পুলিশের ওপর হামলার ঘটনায় যে মামলা হয়, তাতে শাহজাহান চৌধুরীকে আসামি করা হয়। ওই মামলায় তাঁকে গতকাল গ্রেপ্তার দেখানো হয়। তিনি জানান, পাহাড়তলী থানায় অনুরূপ আরেকটি মামলায়ও তাঁকে গ্রেপ্তার দেখানোর বিষয়টি প্রক্রিয়াধীন।