জামায়াত নেতা শাহজাহানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগুন দিয়ে গাড়িচালককে হত্যার অভিযোগের মামলায় জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ রোববার অতিরিক্ত চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম নুরুল আলম মোহাম্মদ নিপু এ পরোয়ানা জারি করেন।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে বলেন, নগরের চান্দগাঁও থানার একটি হত্যা মামলায় জামায়াত নেতা শাহজাহান চৌধুরী ধার্য দিনে আদালতে গরহাজির ছিলেন। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
২০১৩ সালের ১৩ মার্চ নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় একটি টমটম গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে মারা যান গাড়ি চালক মোহাম্মদ মুছা (২৫)। এ ঘটনায় চান্দগাঁও থানার এসআই মেহেদী হাছান বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে জামায়াত নেতা সাবেক সাংসদ ও শাহজাহান চৌধুরীসহ জামায়াত-শিবিরের ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। কিন্তু ধার্য দিনে আসামি শাহজাহান চৌধুরী হাজির না হওয়ায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আদালত।