জামায়াত নেতা সাঈদী আরও চার দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক ও লেখক হুমায়ুন আজাদ হত্যাচেষ্টা মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আরও চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম তোফায়েল হাসান এ রিমান্ড মঞ্জুর করেন।পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গতকাল সাঈদীকে চার দফায় আট দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে আরও সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। আদালতে দেওয়া সিআইডির প্রতিবেদনে বলা হয়, আসামি জিজ্ঞাসাবাদে হুমায়ুন আজাদকে হত্যার চেষ্টা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। ওই তথ্য সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং জামিনের আবেদন নাকচ করে দেন।