জামায়াত নেতাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামিনে মুক্তি পাওয়ার পর কারাগারের ফটক থেকে জামায়াতে ইসলামীর নেতা রফিকুল ইসলাম খানকে পুলিশ আবার আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম।গতকাল শুক্রবার বিকেলে বড় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। এর প্রতিবাদে আজ শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জামায়াত।সন্ধ্যায় এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখার অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান জানান, রফিকুল ইসলামকে মহানগর গোয়েন্দা পুলিশ গতকাল চাঁনখারপুল এলাকা থেকে গ্রেপ্তার করেছে।সংবাদ সম্মেলনে জামায়াতের নেতারা অভিযোগ করেন, তাঁদের দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর শাখার আমির রফিকুল ইসলাম খান আদালত থেকে জামিন পান। গতকাল সকালে তাঁর মুক্তি পাওয়ার কথা। সে অনুযায়ী তাঁর নিকটাত্মীয়, জামায়াতের নেতা-কর্মী ও আইনজীবীরা কেন্দ্রীয় কারাগারের সামনে অপেক্ষা করছিলেন। দুপুর ১২টার পর বিপুলসংখ্যক পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন সেখানে গিয়ে সবাইকে সরিয়ে দেন। একটার দিকে রফিকুল জেল গেট থেকে বের হলে সাদা পোশাক পরা কয়েকজন লোক তাঁকে একটি মাইক্রোবাসে করে অজ্ঞাত স্থানে নিয়ে যান।সংবাদ সম্মেলনে এ টি এম আজহার বলেন, ‘আমরা নিশ্চিত হতে চাই, তাঁকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। তারপর আইনি ব্যবস্থা নেব।’