জামায়াত নেতাকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের আদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামের আমীর আ ন ম শামসুল ইসলামকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাসুদ পারভেজ রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে শুনানি শেষে এ আদেশ দেন।
জেলা কোর্ট পরিদর্শক উনু মং প্রথম আলোকে জানান, লোহাগাড়া থানার দুটি মামলায় শামসুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিন করে ২০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ বুধবার। গতকাল বৃহস্পতিবার শুনানি শেষে কারা ফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালত।
গত ১২ মে নগরের দেওয়ানবাজার জামায়াত কার্যালয় থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে শামসুল ইসলামসহ ২১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। গত বুধবার উচ্চ আদালত থেকে জামিনে মুক্তির পর কারা ফটক থেকে শামসুল ইসলামকে আটক করে লোহাগাড়া থানার দুটি মামলায় গ্রেপ্তার করে পুলিশ।