প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় গ্রেপ্তার হওয়া জামায়াতের নেতা ও সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন দ্বিতীয় দফায় আদালতে দেওয়া জবানবন্দিতে বলেছেন, জামায়াতের স্থানীয় নেতাদের নির্দেশেই বিশ্ববিদ্যালয়ে হামলা চালানো হয়েছিল। গতকাল মঙ্গলবার বিকেলে চতুর্থ দফায় রিমান্ড শেষে তাঁকে মহানগর হাকিম আদালতে হাজির করে ১৬৪ ধারায় তাঁর জবানবন্দি রেকর্ড করা হয়। হাকিম জিয়াউর রহমান এ জবানবন্দি গ্রহণ করেন। পরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।এর আগে ১৩ মার্চ পুলিশের ওপর হামলার মামলায় তাঁর ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়। সে সময় রিমান্ডে গিয়াস পুলিশের কাছে কেন্দ্রীয় নেতাদের নির্দেশে হামলা হয়েছে বলে স্বীকার করলেও আদালতে তা অস্বীকার করেন।