জামায়াত নেতাদের নির্যাতন করা হচ্ছে স্বাধীনতার পক্ষে কথা বলার কারণেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জামায়াত দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে, বিদেশি আগ্রাসনের বিপক্ষে কথা বলে।’ এ জন্যই দলের শীর্ষস্থানীয় নেতাদের ‘জেলে ঢুকিয়ে নির্যাতন’ করা হচ্ছে বলে দাবি করেছেন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম।গতকাল সোমবার রাজধানীর পল্টনে এক সমাবেশে আজহার এ দাবি করেন। জামায়াতে ইসলামীর বিরুদ্ধে দলগতভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করার অভিযোগ আছে। দলের শীর্ষস্থানীয় নেতাসহ আটক সব নেতা-কর্মীর মুক্তির দাবিতে ঢাকা মহানগর শাখা পল্টন কার্যালয়ে ওই সমাবেশের আয়োজন করে।এ টি এম আজহার আরও দাবি করেন, মূলত জামায়াতের নেতারা কোনো অপরাধ করেননি। তাই তাঁদের বিরুদ্ধে কোনো অভিযোগেরই প্রমাণ করা যাবে না। ইসলামের উত্থান ঠেকাতে ‘কথিত যুদ্ধাপরাধকে’ ইস্যু বানিয়ে সরকার জামায়াত নিধনযজ্ঞে অবতীর্ণ হয়েছে।জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি তাসনিম আলম বলেন, ইভ টিজিং এখন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। এর কোনো প্রতিকার হচ্ছে না। সেদিকে খেয়াল না দিয়ে সরকার জামায়াতের নেতাদের ওপর জুলুম-নির্যাতন চালাচ্ছে।সমাবেশে ঢাকা মহানগর শাখার ভারপ্রাপ্ত আমির এ এইচ এম হামিদুর রহমান আযাদ, ভারপ্রাপ্ত সেক্রেটারি নুরুল ইসলাম, কর্মপরিষদের সদস্য ইজ্জত উল্লাহ প্রমুখ বক্তব্য দেন। তাঁরা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের নেতাদের মুক্তির দাবি জানান।