প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জামায়াতে ইসলামীর চার শীর্ষনেতাসহ পাঁচজনের বিরুদ্ধে করা মামলার অভিযোগ গঠনবিষয়ক শুনানি আবার পিছিয়েছেন আদালত। আগামী ৬ এপ্রিল শুনানির তারিখ নির্ধারণ করেছেন আদালত। গত বছরের ২১ মার্চ বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী জামায়াতের চার শীর্ষনেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদী, রফিকুল ইসলাম ও ছাত্রশিবিরের ঢাকা মহানগর (দক্ষিণ) শাখার সভাপতি আ স ম ইয়াহিয়ার বিরুদ্ধে এ মামলা করেন। গতকাল অভিযোগ গঠন ও এ বিষয়ে শুনানির জন্য গতকালের ধার্য তারিখে বাদী আদালতে হাজির হন। এ কারণে আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ গঠনবিষয়ক শুনানির জন্য সময় চেয়ে আবেদন করেন।