জামায়াত নেতাদের মুক্তি না দিলে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল জামায়াতের শীর্ষ নেতা-কর্মীদের আজ সোমবারের মধ্যে মুক্তি দেওয়া না হলে কাল মঙ্গলবার বরিশালে অর্ধদিবস হরতাল পালনের হুমকি দিয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। গত শনিবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ওই হুমকি দেয় বরিশাল মহানগর জামায়াত। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবারের মধ্যে জামায়াত নেতাদের মুক্তি দেওয়া না হলে মঙ্গলবার সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বরিশাল নগরে হরতাল পালন করা হবে। মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির আমিনুল ইসলাম হরতাল আহ্বানের সত্যতা নিশ্চিত করেছেন।