জামায়াত নেতার প্রার্থিতা বহালের আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও জেলা জামায়াতের আমির আবদুল খালেকের প্রার্থিতা বহাল রাখার আবেদন খারিজ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে শুনানি শেষে আপিল কর্তৃপক্ষ পঞ্চগড়ের জেলা প্রশাসক তাঁর আবেদন খারিজ করে দেন।

প্রার্থী খালেকের সমর্থনে এক শ ভোটারের স্বাক্ষর না থাকায় আবদুল খালেকের মনোনয়নপত্র গত ৬ ডিসেম্বর বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদুল আলম। পরে তিনি তাঁর প্রার্থিতা বহাল রাখতে আপিল কর্তৃপক্ষ জেলা প্রশাসকের কাছে আপিল করেন।
আবদুল খালেক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মনোনয়নপত্র বাতিলের আদেশের কপি পেলে উচ্চ আদালতে যাব।’