জামায়াত নেতার মৃত্যু কারা হেফাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় কারা হেফাজতে থাকা জামায়াত নেতা গোলাম রহমান (৬৭) গতকাল মঙ্গলবার মারা গেছেন। তিনি খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়ন জামায়াতের সাবেক আমির। কারাগার সূত্র জানায়, গতকাল সকাল সাতটার দিকে গোলাম রহমান বুকে ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাঁকে তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল আটটা পাঁচ মিনিটে তাঁর মৃত্যু হয়। গোলাম রহমানের বাড়ি কয়রা উপজেলার খেওনা গ্রামে। তিনি রাষ্ট্রদ্রোহ-সংক্রান্ত একটি মামলার আসামি ছিলেন। কয়রা থানার পুলিশ জানায়, গোলাম রহমানের মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।