জামায়াত নেতার ১০ বছর কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে অস্ত্র মামলায় জেলা জামায়াতের সেক্রেটারি আলমগীর হোসেনকে (৪৫) ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবুল বাশার মুন্সি এ আদেশ দেন।
আলমগীর হোসেন জেলার লোহাগড়া উপজেলার রাজুপুর গ্রামের আবদুস সাত্তার মোল্লার ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৮ আগস্ট রাতে আলমগীর হোসেনকে নিজ বাড়ি থেকে একটি শুটারগানসহ আটক করা হয়। এ ঘটনায় লোহাগড়া থানার উপপরিদর্শক শিমুল কুমার বাদী হয়ে অস্ত্র আইনে লোহাগড়া থানায় মামলা করেন। আদালতে সাক্ষ্য-প্রমাণ শেষে আজ এ রায় দেন আদালত।