মানবতাবিরোধী অপরাধের দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবি উচ্চারিত হচ্ছে দেশের প্রত্যন্ত এলাকার মানুষের কণ্ঠেও। ঢাকার শাহবাগে তরুণদের গণজাগরণের উত্তাপ এবার মফস্বলেও ছড়িয়ে পড়েছে।গতকাল শনিবার দেশের নানা প্রান্ত থেকে আপামর জনতা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বিভিন্ন স্থানে সমাবেশ থেকে জামায়াত পরিচালিত ব্যবসা ও শিক্ষাপ্রতিষ্ঠান বর্জনের শপথ নেন ছাত্র-জনতা। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:পাবনা: ‘আমরা পাবনাবাসী’র ব্যানারে শহরের আবদুল হামিদ সড়কের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে প্রতিদিন বিকেল চারটা থেকে রাত ১০টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করছেন সর্বস্তরের মানুষ।পঞ্চগড়: শহীদ মিনারে প্রজন্ম ’৭১-এর আয়োজনে নানা কর্মসূচি পালিত হচ্ছে। সকাল থেকে প্রগতিশীল বিভিন্ন সংগঠনের কর্মী, মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থীরা শহীদ মিনারে অবস্থান নেন। তাঁরা গণসংগীত, কবিতা ও স্লোগানের মাধ্যমে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানান।গোয়ালন্দ (রাজবাড়ী): সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দৌলতদিয়া-খুলনা মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন দৌলতদিয়া ইউনিয়নের জনগণ। কর্মসূচিতে দৌলতদিয়া আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠন, ইউনিয়ন পরিষদ, জাতীয় পার্টি, সিপিবি, ওয়ার্কার্স পার্টির নেতা-কর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধারা অংশ নেন।চাটমোহর (পাবনা): ‘তারুণ্য চাটমোহর’-এর ব্যানারে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শহরের স্টারের মোড়ে এক ঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করেন। বেলা সাড়ে ১১টায় মানববন্ধন শুরু হলে কলেজের ছাত্রছাত্রীসহ বিভিন্ন পেশার মানুষ এসে যোগ দেন। বেলা সাড়ে ১২টায় মানববন্ধন শেষে তাঁরা একটি বিক্ষোভ মিছিল করে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।রাজশাহী বিশ্ববিদ্যালয়: যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ‘গণমঞ্চে’ তৃতীয় দিনের মতো আন্দোলন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালে শিক্ষার্থীরা যুদ্ধাপরাধীদের প্রতীকী ফাঁসি দিয়ে কুশপুত্তলিক দাহ করেছেন। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে সাধারণ শিক্ষার্থীরা ‘গণমঞ্চে’ একত্র হয়ে আন্দোলন শুরু করেন। অবস্থান ধর্মঘট, প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বেলা সাড়ে ১২টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করা হয়। নীলফামারী: ‘যত দিন না বদলাবে রায়, চলবে লড়াই; যত দিন না হচ্ছে ফাঁসি, চলবে লড়াই; জনতার রায় মানতে হবে, নইলে রেহাই নাই।’ গানের তালে তালে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে নীলফামারী। শুক্রবার গণজাগরণ মঞ্চ থেকে জেলায় মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। সোমবার সকাল ১০টায় স্বাধীনতা অম্লান সঞ্চৃতি চত্বরে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। গণজাগরণ মঞ্চে জেলা পর্যায়ে থাকা রাজাকারদেরও বিচার দাবি করা হয়।পাটগ্রাম (লালমনিরহাট): বিকেল তিনটায় শহীদ মিনারে প্রগতিশীল নতুন প্রজন্ম নামের একটি সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয় গণ-অবস্থান কর্মসূচি। এতে মুক্তিযোদ্ধা, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করেন। সমাবেশে গণসংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। এর আগে সকালে পাটগ্রাম বাজারের চৌরাঙ্গী মোড়ে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন পালিত হয়।আদমদীঘি (বগুড়া): যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে দুপুরে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ড ব্রিজের মোড় এলাকায় স্বাধীনতা ভাস্কর্য চত্বরে মানববন্ধনের আয়োজন করে।বরগুনা: তিন দিন ধরে বরগুনায় অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। নতুন প্রজন্ম ও অনলাইন অ্যাকটিভিস্ট ফোরামের উদ্যোগে শহরের বন্দর ক্লাব চত্বরে আয়োজিত কর্মসূচিতে উদীচী, বন্ধুসভা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, সমিঞ্চলিত সাংস্কৃতিক জোট, খেলাঘরসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা গণসংগীত পরিবেশন করেন। রাস্তায় আলপনা এঁকে ও মোমবাতি জ্বালিয়ে রায়ের প্রতিবাদ জানানো হয়। গতকাল সকালে একই দাবিতে শহরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। দুপুরে বরগুনা বাসস্ট্যান্ডের সামনে বিক্ষুব্ধ জনতা দুটি সংবাদপত্র পোড়ান।গোপালগঞ্জ: কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। সমাবেশ থেকে জামায়াত ও জামায়াত পরিচালিত ব্যবসা ও শিক্ষাপ্রতিষ্ঠান বর্জনের শপথ নেন ছাত্রজনতা। বেলা ১১টায় শিক্ষক-শিক্ষার্থীরা মিছিল করে বঙ্গবন্ধু কলেজের সামনে গিয়ে জড়ো হন। এ সময় তাঁরা গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক অবরোধ করে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে স্লোগান দেন।বাগেরহাট: মহিলা পরিষদের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। দুপুরে মহিলা পরিষদ প্রথমে বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। তাদের এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে সিপিবি, ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন।ফরিদপুর: বিকেলে আলীপুর মোড়ে শামসুদ্দীন টাওয়ারের পাদদেশে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করে সমিঞ্চলিত সাংস্কৃতিক জোট ও ফরিদপুরের মুক্তিযোদ্ধা জনতা। কর্মসূচি চলাকালে গান, কবিতা আবৃত্তি, ভাষণ ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমগ্র এলাকা। অনুষ্ঠানে কাদের মোল্লার কুশপুত্তলিকা দাহ করা হয়। প্রজ্বালন করা হয় মোমবাতি।সাতক্ষীরা: সকাল থেকে জেলা শহরের নিউমার্কেট চত্বরের গণমঞ্চে বিপুলসংখ্যক মানুষ জড়ো হতে থাকেন। বিকেল তিনটা থেকে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের ডাকে গণমঞ্চে মানুষের ভিড় বাড়তে থাকে। পরে সেখানে সমাবেশে উদীচী, গণশিল্পী সংস্থা, দীপালোক একাডে মির শিল্পীরা আবৃত্তি ও গান পরিবেশন করে আন্দোলনকারীদের উজ্জীবিত করে রাখেন।সিরাজগঞ্জ: শহরের সিরাজগঞ্জ সরকারি কলেজ চত্বর থেকে কলেজ রোডের আধা কিলোমিটার এলাকায় বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন করে প্রগতিশীল ছাত্রসমাজ। এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন কলেজের শিক্ষকেরা অংশ নেন।কুষ্টিয়া: বিকেলে মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের কয়েক হাজার স্কুলশিক্ষার্থী কুষ্টিয়া-মেহেরপুর সড়ক এক ঘণ্টা অবরোধ করে মিছিল করে। সকালে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড সমাবেশ করে। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে শিল্পীরা গান পরিবেশন করেন।চুয়াডাঙ্গা: বিকেলে চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে দ্বিতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করে ‘জেগে আছি’ নামের একটি সংগঠন। কর্মসূচিতে কয়েক হাজার মানুষ অংশ নেন। কর্মসূচি চলাকালে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে নানা স্লোগানে প্রকম্পিত হয় শহীদ হাসান চত্বর। কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম।যশোর: টানা তৃতীয় দিনের মতো গতকাল শহরের চিত্রা মোড়ে বিভিন্ন ধরনের আন্দোলন কর্মসূচি পালন করেন ছাত্র-জনতা। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর মেডিকেল কলেজ, সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিরা এ কর্মসূচিতে অংশ নেন। গণসংগীত, প্রতিবাদী কবিতা আবৃত্তি, নাটক ও নৃত্য পরিবেশন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদ, সুরবিতান সংগীত একাডেমি, সুরধ্বনি সংগীত নিকেতন, বিবর্তন যশোর, তির্যক, পুনশ্চ, স্পন্দনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা আন্দোলন উজ্জীবিত রাখেন।বরিশাল: সারা দিন বরিশাল নগর ছিল শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে। ‘আমরা কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’, ‘হয় রাজাকারের ফাঁসি দাও, না হয় আমাদের মেরে ফেল’, ‘এ দেশে হয় রাজাকার থাকবে, নয় আমরা থাকব’—এ ধরনের বিভিন্ন স্লোগান নিয়ে শিক্ষার্থীরা সড়কগুলোতে অবস্থান নেন। এ সময় তাঁরা যুদ্ধাপরাধীদের কুশপুত্তলিকায় অগ্নিসংযোগ করেন। একাত্তরের মঞ্চে বিকেল তিনটা থেকে শুরু হয় গান, আবৃত্তি ও নাটক। সন্ধ্যায় মঞ্চ এলাকার চারদিকে আলোর মশাল ও মোমবাতি জ্বালানো হয়। জেলার উপজেলাগুলোতেও সাংস্কৃতিক ও রাজনৈতিক বিভিন্ন সংগঠনের পাশাপাশি সাধারণ মানুষ ও তরুণ সমাজ নানা কর্মসূচি পালন করে।বগুড়া: তৃতীয় দিনের মতো গতকালও শহরের সাতমাথায় বিভিন্ন সংগঠন ফাঁসির দাবিতে অবস্থান নেয়। নানা স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। মুক্তিযোদ্ধা সংসদ, সেক্টর কমান্ডারস ফোরাম, সমিঞ্চলিত সাংস্কৃতিক জোট, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, বাংলাদেশ গ্রাম থিয়েটার, জাতীয় যুব জোট, উদীচী শিল্পীগোষ্ঠী, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়নসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা এ সমাবেশে যোগ দেন। ব্লগার অ্যান্ড অ্যাকটিভিস্ট নামের একটি সংগঠনের পক্ষ থেকে বিশাল ব্যানারে গণস্বাক্ষর শুরু করা হয়।গতকাল শনিবার দেশের নানা প্রান্ত থেকে আপামর জনতা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বিভিন্ন স্থানে সমাবেশ থেকে জামায়াত পরিচালিত ব্যবসা ও শিক্ষাপ্রতিষ্ঠান বর্জনের শপথ নেন ছাত্র-জনতা। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:লক্ষ্মীপুর: গতকাল দুপুরে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড কাউন্সিলের উদ্যোগে লক্ষ্মীপুর শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের উত্তর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সমাবেশ হয়। এদিকে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছে প্রজন্ম ৭১। কক্সবাজার: সচেতন ছাত্রসমাজের ব্যানারে গত বুধবার থেকে কক্সবাজারের শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। গতকাল অবস্থান কর্মসূচিতে গণসংগীত পরিবেশন করেন উদীচী ও সাংস্কৃতিক ইউনিয়নের শিল্পীরা।পটিয়া (চট্টগ্রাম): গতকাল বিকেলে চট্টগ্রামের পটিয়া থানার মোড়ে পটিয়া মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মানববন্ধন করা হয়। এদিকে গত শুক্রবার বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থীরা কলেজের ফটকে মানববন্ধন ও সমাবেশ করে। খাগড়াছড়ি: গতকাল তৃতীয় দিনের মতো খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরের মুক্তমঞ্চে গণজমায়েত হয়েছে। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ গণজমায়েতে উপস্থিত হয়ে কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে। গণজমায়েতে গান, আবৃত্তি ও স্লোগানের পাশাপাশি ছিল বক্তৃতা। এ ছাড়া গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। সন্ধ্যায় শহরে মশাল মিছিল বের করা হয়। এরপর রাজাকারের কুশপুত্তলিকা দাহ করা হয়। নোয়াখালী: গতকাল সন্ধ্যায় জেলা শহরের টাউন হল মোড়ের প্রধান সড়কে অবস্থান কর্মসূচি পালন করে উদীচী, প্রজন্ম ’৭১, আমরা মুক্তিযোদ্ধার সন্তানসহ বিভিন্ন সংগঠন। একই সময় সমিঞ্চলিত সাংস্কৃতিক জোট ও নোয়াখালীর সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আলোক মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণের মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। এ ছাড়া টানা তৃতীয় দিনের মতো নোয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন বিজয়মঞ্চে লাগাতার গণ-অবস্থান কর্মসূচি পালিত হয়।ফেনী: গতকাল ফেনীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। মুক্তিযুদ্ধের বর্তমান প্রজন্ম-এর ব্যানারে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিকেলে সমাবেশ শুরু হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার সমাবেশস্থলে ফিরে আসে। সমাবেশে চলে মুক্তিযুদ্ধের গান। গতকাল উদীচী শিল্পীগোষ্ঠী ছাড়াও অনুরণন আবৃত্তি চর্চা কেন্দ্র, উদয়ন সাংস্কৃতিক কেন্দ্র, আর্য্য সাংস্কৃতিক কেন্দ্র, পূবালী সাংস্কৃতিক কেন্দ্রসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নানা ধরনের অনুষ্ঠান পরিবেশন করে।গতকাল শনিবার দেশের নানা প্রান্ত থেকে আপামর জনতা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বিভিন্ন স্থানে সমাবেশ থেকে জামায়াত পরিচালিত ব্যবসা ও শিক্ষাপ্রতিষ্ঠান বর্জনের শপথ নেন ছাত্র-জনতা। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:সিলেট: নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে সংস্কৃতিকর্মী ও শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি গতকাল স্লোগান আর প্রতিবাদী গানে সরব ছিল। বিকেল চারটার দিকে জিন্দাবাজার সড়কের ওপর প্রজন্ম চত্বরে অবস্থান নেন তরুণেরা। সন্ধ্যার পর তাঁরা মশাল জ্বালিয়ে স্লোগান দেন এবং রাত আটটা পর্যন্ত গান পরিবেশন করেন। শহীদ মিনার এলাকায় ‘ক্ষ্যাপা তারুণ্য’ নামের একটি সংগঠন নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা তালিকা সংগ্রহ করে। সংগঠনটি এক হাজার এক শ তরুণের স্বাক্ষর সংগ্রহ করে। সুনামগঞ্জ: শহরের শহীদ মিনারে সর্বস্তরের মানুষ অবস্থান কর্মসূচি পালন করে। বিকেল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন তরুণেরা। মিছিলে-স্লোগানে তাঁরা প্রকম্পিত করে তোলেন পুরো শহীদ মিনার প্রাঙ্গণ। এ ছাড়া শহরে মানববন্ধন করে জেলা কৃষক লীগ। কুমিল্লা: নগরের কান্দিরপাড়ের পূবালী চত্বর হাজার হাজার তরুণের দ্রোহ আর প্রতিবাদে মুখর হয়ে ওঠে। এ সময় ছেলেদের সঙ্গে মেয়েরাও স্লোগান দেন। শিক্ষার্থীদের তিন ঘণ্টার কর্মসূচি সন্ধ্যা সাতটায় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোট কুমিল্লা শাখা প্রতিবাদী জাগরণের গান, বাউলগান, আবৃত্তি ও নাটক পরিবেশন করে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘বাঙালি মঞ্চ’ স্থাপন করে মোমবাতি জ্বালিয়ে যুদ্ধাপরাধীদের প্রতি ঘৃণা প্রকাশ করেন। সন্ধ্যায় এখানে এসে রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেন।শেরপুর: জাগ্রত তরুণ প্রজন্মের ব্যানারে তরুণ শিক্ষার্থীদের উদ্যোগে শহরের রঘুনাথ বাজার থানা মোড়ের বঙ্গবন্ধু স্কয়ারে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় রবীন্দ্রসংগীত সমিঞ্চলন পরিষদ, রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা, উদীচী শিল্পীগোষ্ঠীসহ স্থানীয় শিল্পীরা গণসংগীত পরিবেশন করেন। বিকেলে কর্মসূচিতে সদর আসনের সাংসদ আতিউর রহমান, ডায়াবেটিক সমিতি, প্রেসক্লাব এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা একাত্মতা প্রকাশ করেন। কিশোরগঞ্জ: সম্মিলিত তরুণ সমাজ শহরের কয়েকটি স্থানে মিছিলসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানিয়েছে। বিশেষ করে স্থানীয় রংমহল সিনেমা হল চত্বর, গৌরাঙ্গ বাজার ও ঐতিহাসিক রথখলার ময়দানে শত শত তরুণ-ছাত্র, যুবক এসব কর্মসূচি পালন করেন। এ ছাড়া রাজনৈতিক দলগুলো পৃথক সমাবেশ ও মানববন্ধন করে। ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে চরপাড়া মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় আনন্দ মোহন সরকারি কলেজের মূল ফটকের সামনে গণজাগরণ ঐক্য পরিষদের ব্যানারে কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এ ছাড়া শহরের বিপিন পার্কে শিক্ষার্থী ও নানা পেশার মানুষ যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করে দেশকে কলঙ্কমুক্ত করার দাবি জানান। জামালপুর: শহরের শহীদ মিনারে মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের অবস্থান আন্দোলন অব্যাহত রয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জামালপুর জেলা ইউনিটের উদ্যোগে গতকাল দুপুরে শহরের প্রধান সড়কে ‘যুদ্ধাপরাধীর ফাঁসি চাই, পক্ষ নিলে রক্ষা নাই’ ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে মুক্তিযোদ্ধারা শহীদ মিনারে ‘আমরা মুক্তিযোদ্ধা সন্তান’ জেলা ইউনিট আয়োজিত সমাবেশে যোগ দেন। নেত্রকোনা: ছাত্রলীগ নেত্রকোনা পৌর শাখার উদ্যোগে গতকাল শহীদ মিনারের সামনে মানববন্ধন করা হয়। বেলা ১১টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত চলা মানববন্ধনে ছাত্রলীগের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। পরে কাদের মোল্লার কুশপুত্তলিকা দাহ করা হয়। মৌলভীবাজার: ’৭১-এর জাগরণ মঞ্চ দিনব্যাপী জাগরণের গান, কবিতা পাঠ ও শপথ পাঠের মাধ্যমে আন্দোলন চালিয়ে যাচ্ছে। সকাল থেকে দুপুর পর্যন্ত মৌলভীবাজার সরকারি কলেজে জাগরণ মঞ্চের উদ্যোগে চলে উজ্জীবনী সমাবেশ। এতে কলেজের শত শত শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। বিয়ানীবাজার (সিলেট): শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গত শুক্রবার উপজেলা সদরের ঐতিহাসিক পোস্ট অফিস মোড়ে গণজাগরণ মঞ্চে উপস্থিত হয়ে বলেন, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে এই গণজাগরণ প্রমাণ করে, নতুন প্রজন্মের মধ্যে একাত্তরের চেতনা ফিরে এসেছে। এবার তা প্রতিরোধ করার ক্ষমতা কারও নেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন বিকেল চারটা থেকে রাত ১০টা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে বলে আয়োজকেরা জানিয়েছেন। বিশ্বনাথ (সিলেট): গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলার সাহিত্য-সাংস্কৃতিক কর্মীদের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করা হয়। বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও ওই কর্মসূচিতে যোগ দেন। সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি আরও সোচ্চার করে তোলে তরুণ প্রজন্ম।পূর্বধলা (নেত্রকোনা): উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল থেকে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেতা-কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষ জড়ো হন। তাঁরা দিনভর শহীদ মিনার চত্বরে অবস্থান নিয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানান। এতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা উদীচীর নেতারাও অংশ নেন। কেন্দুয়া (নেত্রকোনা): সদরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘মুক্তিযোদ্ধা ও প্রজন্ম একাত্তর’-এর ব্যানারে গণজমায়েত কর্মসূচি পালন করা হয়। এতে নানা শ্রেণী-পেশার মানুষের সঙ্গে তরুণ ও শিশুরাও জড়ো হয়। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান গেয়ে মানুষকে উদ্বুদ্ধ করেন ঝংকার শিল্পীগোষ্ঠীসহ বাউলশিল্পীরা। মির্জাপুর (টাঙ্গাইল): বেলা ১১টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয় থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরাতন বাসস্টেশন এলাকায় এসে শেষ হয়। পরে এখানে অবস্থান কর্মসূচি, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, প্রজন্ম ৭১, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও স্থানীয় সংগীত শিল্পীরা।পাকুন্দিয়া (কিশোরগঞ্জ): পৌর সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামী লীগের যৌথ উদ্যোগে মিছিল বের করা হয়। স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর থানা মোড়ে সমাবেশ করা হয়। পরে এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখা হয়। নিকলী (কিশোরগঞ্জ): গতকাল সকাল থেকে নিকলী নাগরিক কমিটি কলেজ মোড়ে অবস্থান কর্মসূচি, আলোচনা সভা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। এসব কর্মসূচি থেকে কাদের মোল্লার ফাঁসি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি ওঠে। জগন্নাথপুর (সুনামগঞ্জ): সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ও পাশের নবীগঞ্জ উপজেলায় গণজাগরণ মঞ্চে চলছে নানা কর্মসূচি। এতে বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত হন। সরিষাবাড়ী (জামালপুর): দুপুরে সরিষাবাড়ী-ঢাকা মহাসড়কে সরিষাবাড়ী পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে মানববন্ধন করা হয়। নয় শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়। আধা ঘণ্টার মানববন্ধন শেষে পৌরসভার শিমলাবাজারের আমতলায় আলোচনা সভা হয়।গতকাল শনিবার দেশের নানা প্রান্ত থেকে আপামর জনতা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বিভিন্ন স্থানে সমাবেশ থেকে জামায়াত পরিচালিত ব্যবসা ও শিক্ষাপ্রতিষ্ঠান বর্জনের শপথ নেন ছাত্র-জনতা। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাসহ সব মানবতাবিরোধীর ফাঁসি ও ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল ও সমাবেশ হয়েছে। সন্ধ্যা ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট থেকে ‘গণজাগরণ মঞ্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা’-এর ব্যানারে মিছিল বের হয়। মিছিলে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সাংস্কৃতিক জোট ও ছাত্রলীগের নেতা-কর্মীসহ বিভিন্ন বিভাগের পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ হয়।সমাবেশে প্রক্টর সোহেল আহমেদ বলেন, ‘সবার সম্মিলিত আন্দোলনই পারে সব অন্যায় প্রতিহত করতে। ন্যায় প্রতিষ্ঠা ও মানবতাবিরোধীদের শাস্তির দাবিতে যে আন্দোলন চলছে, তা অব্যাহত রাখতে হবে।’সাভার: সাভারের গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুর ১২টার দিকে মিছিল নিয়ে জাতীয় স্মৃতিসৌধের সামনে অবস্থান নেন। এরপর শিক্ষার্থীরা সেখানে গণসংগীত পরিবেশন করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষও যোগ দিতে থাকে তাঁদের সঙ্গে। বিকেলে স্মৃতিসৌধ এলাকা জনসমুদ্রে পরিণত হয়। সন্ধ্যা ছয়টার পর সেখানে কাদের মোল্লার কুশপুত্তলিকা দাহ করার পর মোমবাতি প্রজ্বালন করা হয়।সাভারের মডার্ন প্লাজার সামনে গতকাল বেলা তিনটা থেকে ১৬টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অবস্থান নিয়ে গণসংগীত পরিবেশন করেন। তাঁদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষও যোগ দেয়। রাত ১২টা পর্যন্ত তাঁদের কর্মসূচি অব্যাহত থাকবে এবং কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত এভাবে প্রতিদিন কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়। অন্যদিকে সাভারের সচেতন নাগরিক সমাজের ব্যানারে বিকেলে আড়াপাড়া এলাকায় একটি মিছিল বের হয়। মিছিলটি সাভার পাবলিক লাইব্রেরির সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে।মানিকগঞ্জ: সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ‘ফাঁসির দাবি নিয়ে এসেছি’ ব্যানারে অবস্থান কর্মসূচি পালিত হয়। কর্মসূচির আয়োজক বর্ণন আবৃত্তি চক্র, উদীচী শিল্পীগোষ্ঠী ও সাংস্কৃতিক বিপ্লবী সংঘের (সাবিস) শিল্পীরা গণজাগরণের গান পরিবেশন করেন। গানের ফাঁকে ফাঁকে উচ্চারিত হয় ‘আর কোনো দাবি নাই, যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই’ স্লোগান। এসব কর্মসূচিতে শিক্ষক, আইনজীবী, এনজিও কর্মী, সাংবাদিকসহ নানা পেশার মানুষ একাত্মতা প্রকাশ করেন।নারায়ণগঞ্জ: শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের অবস্থান কর্মসূচি অব্যাহত আছে। গান, কবিতা আবৃত্তি ও বক্তব্যের মাধ্যমে জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লাসহ মানবতাবিরোধী সব আসামির ফাঁসির দাবি জানানো হয়। একই দাবিতে শহরের চাষাঢ়া সান্ত্বনা মার্কেটের সামনে ‘চেতনার মঞ্চ’-এর ব্যানারে কর্মসূচি পালিত হয়।সোনারগাঁ (নারায়ণগঞ্জ): সোনারগাঁর মোগড়াপাড়া চৌরাস্তায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিবাদ সভা করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। সভা শেষে মহাসড়কে মিছিল ও কাদের মোল্লার কুশপুত্তলিকা দাহ করা হয়।মুন্সিগঞ্জ: সরকারি হরগঙ্গা কলেজের ছাত্রছাত্রীরা গতকাল সকাল থেকে কলেজের আজিম উদ্দিন চত্বরে জামতলায় বসে গণস্বাক্ষর সংগ্রহ করেন। এ সময় শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকেরা গণস্বাক্ষরে অংশ নেন। চলে স্লোগান, গণজাগরণের গান ও বক্তব্য। শিক্ষার্থীরা সন্ধ্যায় শহরের সুপারমার্কেট চত্বরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অঙ্কুরিত মুক্তিযুদ্ধ’ প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বালন করেন। ওই সময় একাত্মতা প্রকাশ করে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।গাজীপুর: গতকাল সন্ধ্যায় জেলার কাপাসিয়া পৌর শহরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। অন্যদিকে গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। গতকাল সেখানে মোমবাতি জ্বালিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।শ্রীপুর (গাজীপুর): শ্রীপুর উপজেলার পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা দুপুর ১২টা থেকে গণঅনশন কর্মসূচি শুরু করেন। কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে অনশনে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, শিশু-কিশোর এবং মাওনা চৌরাস্তা ও আশপাশের এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করে।টঙ্গী (গাজীপুর): বিকেলে টঙ্গী সম্মিলিত সাংস্কৃতিক জোট, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আওয়ামী লীগের স্থানীয় সাংসদ মো. জাহিদ আহসান রাসেল, মুক্তিযোদ্ধা ফজলুল হক, মো. শহিদুল্লাহ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মো. শওকত, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মতিউর রহমানসহ অসংখ্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে ঢোল ও বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিলে অংশ নেয়।নবাবগঞ্জ (ঢাকা): সকাল ১০টার দিকে বাংলাদেশ মানবাধিকার প্রতিষ্ঠাতা ও বাস্তবায়ন সংস্থার কর্মীরা মিছিল নিয়ে নবাবগঞ্জ উপজেলা সদরের শহীদ মিনারে অবস্থান নেন। এরপর একে একে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক, বিভিন্ন সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন মিছিল নিয়ে শহীদ মিনারে অবস্থান নেয়। পরে সেখানে গণসমাবেশ শুরু হয়। চলে গণজাগরণ, দেশাত্মবোধক ও ভাটিয়ালি গান। স্লোগানে স্লোগানে মুখর হয় আশপাশ।