জামায়াত মনে করে তাদের বিচারের জন্য সরকার আইন করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাদের বিচার করার জন্য যে ধরনের আইন করা দরকার, সরকার তা-ই করছে। এটা আইনের শাসন নয়। এভাবে জামায়াত বা জামায়াতের আন্দোলনকে খতম করতে পারবেন না।’ গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম সরকারের উদ্দেশে এ কথা বলেন। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের নেতাদের মুক্তির দাবিতে শাহবাগ থানা জামায়াত এ সভার আয়োজন করে।এ টি এম আজহার বলেন, ট্রাইব্যুনালের নামে অন্যায়ভাবে তাঁদের নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। নেতারা ’৭১ সালে কোনো অপরাধ করেননি। বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির সাংসদ হামিদুর রহমান আযাদ বলেন, দেশে সাংবিধানিক অধিকার বলতে কিছুই নেই। শাহবাগ থানা জামায়াতের আমির হেলাল উদ্দিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন পল্টন থানা জামায়াতের আমির শফিকুল ইসলাম।