জামায়াত-শিবির অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামের অপব্যাখ্যা দিয়ে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের অনুভূতিকে ব্যবহার করে জামায়াত-শিবির চক্র দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। গতকাল রোববার নীলফামারী সদরের চড়াইখোলা ইউনিয়নের ফকিরপাড়ায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ফকিরপাড়ায় গতকাল সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঞ্চৃতিবিজড়িত ‘শেখ জামে মসজিদ’ সম্প্রসারণকাজের উদ্বোধন করেন আসাদুজ্জামান নূর। জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ গোলাম মোস্তফা, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবদুর রশিদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী বলেন, ষাটের দশকে এ পথ দিয়ে যাওয়ার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে নামাজ আদায় করেন বলে মসজিদটির নাম রাখা হয় শেখ জামে মসজিদ।