জামায়াত-শিবির কর্মীসহ ১৪ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ার বিভিন্ন এলাকায় গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের চার কর্মীসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
গ্রেপ্তার জামায়াত-শিবিরের কর্মীরা হলেন উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মথুরাডেঙ্গা এলাকার মো. ছাবের আহমদ (৫০), একই এলাকার মো. আবুল কাসেম (৩০), একই ইউনিয়নের মধ্যম কাঞ্চনা এলাকার মো. আবদুল আজিজ (৩৮) ও এওচিয়া ইউনিয়নের পাহাড়তলী আলীনগর এলাকার মোহাম্মদ আরাফাত (২৫)৷
গ্রেপ্তার অন্যান্য ব্যক্তিরা হলেন কালু (৫০), আবদুল মন্নান (৬২), কৃষ্ণ সাধু (৬০), মো. ইকবাল (৩৪), জসিম (৪৩), বেলাল মিয়া (২৬), মো. ইমন (১৮), আবদুস সালাম (৩০), এনামুল হক (৪৮) ও মো. আলমগীর (৪০)৷
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চারজন জামায়াত-শিবিরের সক্রিয় কর্মী৷ তাঁদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় সহিংসতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে৷ বািকরা বিভিন্ন মামলার পলাতক আসামি৷