প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামী বলেছে, সরকার জামায়াত-শিবির নিধনে উঠেপড়ে লেগেছে। কারণ দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন সম্পন্ন করে আবার ক্ষমতায় আসার যে ষড়যন্ত্র হচ্ছে, তা বাস্তবায়নের পথে প্রধান অন্তরায় হচ্ছে জামায়াত ও ছাত্রশিবির।গতকাল সোমবার এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এসব কথা বলেন।জামায়াতের চাঁপাইনবাবগঞ্জ জেলার সাবেক আমির রফিকুল ইসলাম, মাগুরা জেলা জামায়াতের নেতা শফিকুল ইসলাম, চট্টগ্রামের ছাত্রশিবিরের নেতা মুহাম্মাদ তারেকসহ বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের ৭৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তারের অভিযোগ করে এ বিবৃতি দেওয়া হয়।