প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে জামায়াতে ইসলামী এবং দলটির ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরসহ তাদের বিভিন্ন সহযোগী সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে তাদের কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা উচিত বলে মনে করে আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ক্রাইম স্ট্র্যাটেজি ফোরাম (আইসিএসএফ)। গতকাল মঙ্গলবার আইসিএসএফ থেকে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলা হয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সরকারের উচিত জামায়াত-শিবিরের বিভিন্ন মিথ্যা প্রচারণা বন্ধে ব্যবস্থা নেওয়া এবং তাদের বিভিন্ন আর্থিক উৎস ও সম্পত্তি বাজেয়াপ্ত করা। এ ছাড়া তাদের কঠোর নজরদারির মধ্যে রাখতে হবে, যাতে তারা অন্য কোনো ছদ্মবেশে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাতে না পারে। বিজ্ঞপ্তি।